সপ্তাহটি উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। উচ্চশিক্ষা লাভের জন্য বিদ্যার্থীদের লেখাপড়ায় আরও সময় ও মনোযোগ দিতে হবে। বিবাহযোগ্যা কন্যাদের সপ্তাহের মধ্যভাগে বিবাহের যোগ আছে। কর্মক্ষেত্রে নিজের থেকে কোনও পরামর্শ দিতে যাবেন না। ভ্রমণের জন্য সপ্তাহটি অনুকূল নয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হঠাৎ কোনও সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত পরিশ্রম আপনার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। উচ্চপদে কর্মরত সরকারি চাকরিজীবীরা খুব সতর্কভাবে কাজ করবেন। এই সময় নানা বাধাবিপত্তি আসতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। অপব্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। এই সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ব-বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
