shono
Advertisement
Vaidhriti Yog 2026

জুলাই মাসে 'অশুভ' যোগেই ফিরবে ভাগ্য! সূর্য-চন্দ্রের কৃপায় কপাল ফিরছে কোন রাশির?

সনাতন জ্যোতিষশাস্ত্রে বৈধৃতি যোগকে সাধারণত শুভ বলে মনে করা হয় না। একে এক প্রকার অশুভ বা খল যোগ হিসেবেই গণ্য করেন জ্যোতিষীরা। মনে করা হয়, এই যোগের প্রভাবে বিঘ্ন-বাধা বাড়ে। তবে এবার সমীকরণ সম্পূর্ণ উলটো। কী ঘটতে চলেছে? জেনে নিন।
Published By: Buddhadeb HalderPosted: 02:55 PM Jul 01, 2026Updated: 04:00 PM Jul 01, 2026

সনাতন জ্যোতিষশাস্ত্রে বৈধৃতি যোগকে সাধারণত শুভ বলে মনে করা হয় না। একে এক প্রকার অশুভ বা খল যোগ হিসেবেই গণ্য করেন জ্যোতিষীরা। মনে করা হয়, এই যোগের প্রভাবে বিঘ্ন-বাধা বাড়ে। তবে এবার সমীকরণ সম্পূর্ণ উলটো। মাত্র কয়েক ঘণ্টার জন্য স্থায়ী হবে এই যোগ। আগামী ২২ জুলাই, বুধবার বিকেল ৪টে ৬ মিনিট থেকে রাত ৯টা ৫১ মিনিট পর্যন্ত এই মহাজাগতিক সংযোগ থাকবে। আর এই সামান্য সময়ের বৈধৃতি যোগেই কেল্লাফতে হতে চলেছে চার রাশির জাতকদের। অশুভের ছায়া কেটে এদের জীবনে আসবে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি। কোন কোন রাশি দেখে নিন।

Advertisement

ফাইল ছবি

মেষ রাশি: সবচেয়ে বেশি লাভবান হতে পারে মেষ রাশি। এই রাশির জাতকদের আর্থিক অনটন কেটে যাওয়ার সময় এসেছে। ব্যবসা বা চাকরিতে আসতে পারে কোনও বড় সুখবর। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি মিলতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থনে সংসার সুখের হবে।

ফাইল ছবি

সিংহ রাশি: ভাগ্যের চাকা ঘুরবে সিংহ রাশিরও। এই জাতকদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধির পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

ফাইল ছবি

বৃশ্চিক রাশি: উন্নতির নতুন দরজা খুলছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। যাঁরা দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালায় ভুগছেন, তাঁদের চাকরির যোগ তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে এবং আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

ফাইল ছবি

ধনু রাশি: তালিকায় শেষ রাশিটি হল ধনু। এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। মনের জোর বাড়বে, ফলে কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় দারুণ সাফল্যের যোগ রয়েছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে এই সময়ে মোটা অঙ্কের আর্থিক লাভ হতে পারে।

ফাইল ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement