shono
Advertisement
Astrology

মহাদেবের আশীর্বাদের হাত থাকবে এই ৪ রাশির মাথায়, শ্রাবণেই মিটবে যাবতীয় সমস্যা

সনাতন ধর্মে অন্যতম পবিত্র মাস শ্রাবণের আগমন ঘটছে আগামী ১৭ জুলাই। তার ঠিক আগের দিন, ১৬ জুলাই পালিত হবে রথযাত্রা। জ্যোতিষ গণনা অনুযায়ী, ওই দিনই সূর্য মিথুন রাশি ছেড়ে প্রবেশ করবে কর্কট রাশিতে।
Published By: Buddhadeb HalderPosted: 05:10 PM Jul 13, 2026Updated: 05:10 PM Jul 13, 2026

আষাঢ়ের মেঘ সরিয়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। সনাতন ধর্মে অন্যতম পবিত্র মাস শ্রাবণের আগমন ঘটছে আগামী ১৭ জুলাই। তার ঠিক আগের দিন, ১৬ জুলাই পালিত হবে রথযাত্রা। জ্যোতিষ গণনা অনুযায়ী, ওই দিনই সূর্য মিথুন রাশি ছেড়ে প্রবেশ করবে কর্কট রাশিতে। সূর্যের এই কর্কট সংক্রান্তির হাত ধরেই শুরু হচ্ছে মহাদেব আরাধনার পুণ্য মাস শ্রাবণ, যা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

Advertisement

ফাইল ছবি

শ্রাবণ মানেই দেবাদিদেব শিবের জটা থেকে ঝরে পড়া আশিস। বিশেষ করে শ্রাবণের সোমবারগুলির গুরুত্ব অপরিসীম। ২০২৬ সালে শ্রাবণের প্রথম সোমবার ২০ জুলাই। লোকবিশ্বাস, এই মাসে নিষ্ঠাভরে শিবপুজো করলে জীবনের সব বাধা কেটে যায়। জ্যোতিষশাস্ত্রের মতে, এবারের শ্রাবণে বিশেষ ভাবে ভাগ্য খুলতে চলেছে চার রাশির। দেখে নেওয়া যাক, মহাদেবের কৃপায় কাদের জীবনে আসতে চলেছে সুখের দিন।

বৃষ রাশি
রাশিচক্রের এই রাশিটি নাকি স্বয়ং ভোলেনাথের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে বৃষ রাশির জাতকদের ভাগ্যাকাশে সাফল্যের সূর্য উঠবে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনটন কেটে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। উপার্জনের নতুন রাস্তাও খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বৈবাহিক জীবনেও সুখের হাওয়া বইবে।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি স্বয়ং চন্দ্র, যা মহাদেবের মস্তকের ভূষণ। তাই এই রাশির ওপর শিবের কৃপা বরাবরই বেশি। শ্রাবণে কর্কট রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ স্পষ্ট। নতুন কাজের প্রস্তাব মিলতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে এই সময়ে মোটা অঙ্কের রিটার্ন মেলার সম্ভাবনা রয়েছে। বাড়বে আত্মবিশ্বাসও।

ফাইল ছবি

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই মাসটি দারুণ ইতিবাচক হতে চলেছে। আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক মজবুত হবে। ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা থাকলে, তা বাস্তবায়িত করার এটাই সেরা সময়। আটকে থাকা কাজ আচমকাই গতি পাবে। পরিবারে কোনও শুভ সংবাদ আসার আনন্দ বয়ে আনতে পারে শ্রাবণ।

কুম্ভ রাশি
শ্রাবণের পুণ্যলগ্নে কুম্ভ রাশির জাতকদের ঝুলিও ভরে উঠতে পারে মহাদেবের আশীর্বাদে। ধনসম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, যা কর্মক্ষেত্রে বড় সাফল্য এনে দেবে। সমাজে মান-যশ বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বজায় থাকবে শান্তি ও স্বস্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement