shono
Advertisement

Breaking News

Budh Vakri 2026

২৬ ফেব্রুয়ারি থেকে চলন বদলাচ্ছে বুধ, কালঘাম ছুটবে এই ৪ রাশির, সাবধান না হলেই বিপদ!

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক গ্রহ বলা হয়। বুধ যখন উলটো পথে হাঁটে, তখন সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য আগামী কয়েক সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কোন কোন রাশি? জেনে নিয়ে সাবধান থাকুন।
Published By: Buddhadeb HalderPosted: 07:52 PM Feb 24, 2026Updated: 07:52 PM Feb 24, 2026

মহাকাশে গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব সরাসরি প্রতিটি মানুষের উপর এসে পড়ে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে নিজের চলন বদলাচ্ছে বুধ। সোজা পথের বদলে শুরু হচ্ছে বুধের বিপরীতমুখী যাত্রা বা 'বক্রী' দশা। আগামী ২১ মার্চ পর্যন্ত এই অবস্থানেই থাকবে গ্রহটি।

Advertisement

শুরু হচ্ছে বুধের বিপরীতমুখী যাত্রা বা 'বক্রী' দশা। ফাইল ছবি

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক গ্রহ বলা হয়। বুধ যখন উলটো পথে হাঁটে, তখন সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য আগামী কয়েক সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

ছবি: সংগৃহীত

কর্কট রাশি: এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। কেরিয়ারে আচমকা উত্থান-পতন আসতে পারে। সামান্য ভুলেও বড় মাশুল গুনতে হতে পারে। পড়ুয়ারা মনোযোগের অভাবে ভুগতে পারেন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। শরীরের প্রতি অবহেলা বিপদ ডেকে আনবে।

ছবি: সংগৃহীত

কন্যা রাশি: বুধের এই চলন আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। বদলি বা কর্মক্ষেত্রে দায়িত্ব বদলের যোগ রয়েছে। কাজে বাধা আসতে পারে বারবার। ধৈর্য না হারালে পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, তাদের পথে বাধা আসতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

ছবি: সংগৃহীত

মকর রাশি: কথার ভুলে সম্পর্ক নষ্ট হতে পারে। কথা বলার সময় শব্দ চয়নে সাবধান হোন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না। কান বা গলার সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

ছবি: সংগৃহীত

মীন রাশি: এই সময়ে বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। তাড়াহুড়ো করে টাকা লাগালে ক্ষতির সম্ভাবনা প্রবল। রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন। পদোন্নতি বা কাঙ্ক্ষিত কাজে দেরি হওয়ায় মানসিক উদ্বেগ বাড়তে পারে।

নেতি প্রভাব এড়াতে কী করবেন?
বুধের অশুভ প্রভাব কাটাতে গণেশের আরাধনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরুকে সবুজ ঘাস খাওয়ালে সুফল মিলতে পারে। এছাড়া নিয়মিত বুধের মন্ত্র জপ করলে মানসিক শান্তি বজায় থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement