shono
Advertisement

Breaking News

Monthly Kumbh Rashifal

মাসিক রাশিফল, মে ২০২৬: কুম্ভের ভাগ্যের চাকা কোন দিকে?

মহাকাশে গ্রহের চলন বলছে, এই মাসে একাধিক রাশির ভাগ্যে বড় রদবদল ঘটতে চলেছে। বৃহস্পতি এবং মঙ্গলের বিশেষ অবস্থানের ফলে কারও ঘরে আসবে লক্ষ্মী, আবার কারও ক্ষেত্রে মানসিক উদ্বেগের কারণ হতে পারে ছোট্ট একটি ভুল। কর্মক্ষেত্রে পদোন্নতি নাকি পারিবারিক অশান্তি— কোন দিকে পাল্লা ভারী আপনার? একনজরে দেখে নিন মে মাসের সম্পূর্ণ রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM May 01, 2026Updated: 02:01 PM May 01, 2026

কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। হঠাত করে কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে। তবে আপনার উদ্ভাবনী শক্তি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। প্রেমের সম্পর্কে বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্নায়বিক দুর্বলতা বা মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখতে ত্যাগের মানসিকতা দরকার। বিদেশের কোনও আত্মীয়ের খবর আনন্দ দেবে। নিজের খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন আনা দরকার।

Advertisement

  • পাখিদের জল পান করান।
  • মদ্যপান বা নেশা ত্যাগ করুন।
  • পশ্চিম দিকে যাত্রা এড়িয়ে চলুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement