মকর রাশির জাতকদের জন্য এই মাসটি শুভ ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও বুদ্ধিমত্তার জোরে শত্রুদের পরাস্ত করতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবেন। ব্যবসায় নতুন কোনও দিক উন্মোচিত হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনগুলি মধুর কাটবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। তবে অত্যধিক কাজের চাপের কারণে অনিদ্রা বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিলে উপকার পাবেন।
Advertisement
- শুভ দিন: ৮, ১৭, ২৬
- শুভ রং: কালো বা গাঢ় নীল
- সতর্কতা: কাজের মাঝে নিজের শরীরের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখুন।
