মীন রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত আবেগপ্রবণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি ভালো থাকবে, তবে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। দীর্ঘদিনের কোনও বাসনা এই মাসে পূর্ণ হতে পারে। দাম্পত্য জীবনে রোমান্স ও বোঝাপড়া দুই-ই বাড়বে। তবে সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, বিশেষ করে ঠান্ডা লাগা বা কাশির সমস্যা ভোগাতে পারে।
Advertisement
- শুভ দিন: ৩, ১২, ৩০
- শুভ রং: উজ্জ্বল হলুদ
- সতর্কতা: যেকোনও পেশাদার সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে দূরে রাখুন।
