শ্রাবণ মানেই দেবাদিদেব মহাদেবের মাস। সনাতন বিশ্বাস মতে, এই পূর্ণ মাসে ভোলানাথের আরাধনা করলে সব সংকট কেটে যায়। তবে এবারের শ্রাবণ বিশেষ গুরুত্বপূর্ণ। রয়েছে মহাজাগতিক এক মহাসংযোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই পবিত্র মাসেই চাল বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের তিন প্রভাবশালী গ্রহ। যার জেরে ভাগ্যাকাশে তৈরি হচ্ছে প্রবল ধনযোগ।
এই শ্রাবণে একে একে অবস্থান বদল করবে শুক্র, মঙ্গল ও বুধ। আর এই গ্রহত্রয়ীর যুগলবন্দিতেই বদলে যাবে বেশ কিছু মানুষের ভাগ্য। বিশেষ করে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অর্থ ও সাফল্যের জোয়ার। আসুন জেনে নেওয়া যাক, মহাদেবের কৃপায় কাদের ঝুলিতে কী মিলতে চলেছে।
ফাইল ছবি
কখন কী ঘটছে?
জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১ আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করছে ধন-সম্পদ ও বৈভবের কারক গ্রহ শুক্র। তার ঠিক পরের দিন, অর্থাৎ ২ আগস্ট মিথুন রাশিতে পা রাখবে সাহস ও পরাক্রমের প্রতীক মঙ্গল। এরপর ৫ আগস্ট বুদ্ধির কারক বুধ ঢুকবে কর্কট রাশিতে। আবার ২২ আগস্ট বুধ স্থান পরিবর্তন করে চলে যাবে সিংহ রাশিতে। ধন, ব্যবসা, সাহস ও বুদ্ধিমত্তার এই মহাজাগতিক খেলা বেশ কিছু রাশির জীবনে সোনা ফলাবে।
ছবি: সংগৃহীত
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই শ্রাবণ অর্থলাভের দারুণ সুযোগ নিয়ে আসছে। জ্যোতিষ বলছে, এই সময় আপনাদের উপার্জনের পথ স্থায়ীভাবে মজবুত হবে। চাকরিজীবীদের কাছে আসতে পারে নতুন ও আকর্ষণীয় কর্মের প্রস্তাব। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি বদলানোর কথা ভাবছিলেন, তাঁরা চেষ্টা বাড়াতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি অত্যন্ত লাভদায়ক। আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।
ছবি: সংগৃহীত
তুলা রাশি
ভাগ্যদেবী এবার সহায় তুলা রাশির। শ্রাবণে আর্থিক দিক থেকে কোনও বড় সুখবর পেতে পারেন আপনারা। বেতন বৃদ্ধি বা বেশি মাইনের নতুন চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পুরনো সব জটিলতা ও বিবাদের অবসান হবে। ব্যবসায়ীরা আচমকা কোনও বড় চুক্তি সই করতে পারেন, যা ব্যবসার ভোল বদলে দেবে।
ছবি: সংগৃহীত
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই মাসটি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর সেরা সময়। অর্থ উপার্জনের একাধিক সোনালি সুযোগ আসবে হাত বাড়িয়ে। সেই সুযোগ কাজে লাগাতে পারলে পকেট ভরবে অনায়াসে। কর্মক্ষেত্রে কোনও শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের বিক্রিবাট্টা একলাফে অনেক বাড়বে। চাকরিজীবীদের পুরনো সব মানসিক চাপ ও কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে।
