সপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন্য শুভ সময়। সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি। কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। জাতকের কন্যা সন্তানের পড়াশোনার কৃতিত্বের জন্য মুখ উজ্জ্বল হবে। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। অত্যাধিক কাজের চাপের জন্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব-প্রতিপত্তি বাড়িয়ে তুলুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
