shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM May 10, 2026Updated: 12:28 PM May 10, 2026

এই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। এ সপ্তাহে ভ্রমণের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার ব‌্যবহারে ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement