shono
Advertisement

Breaking News

Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Aug 16, 2026Updated: 11:24 AM Aug 16, 2026

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ‌্যের অতীত খরচা করতে যাবেন না। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। শ্বশুরকূলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। কর্মপ্রার্থীরা উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। অকারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement