shono
Advertisement
Weekly Aries Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:00 AM Jul 26, 2026Updated: 03:50 PM Jul 25, 2026

এই সপ্তাহে ব‌্যবসায় সাফল‌্য আসবে। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। নব-বিবাহিতদের বিবাহের পর আর্থিক উন্নতি সম্ভব। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ ও কর্মপ্রাপ্তি। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক সমস‌্যা মেটাবার জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। সপ্তাহের শেষান্তে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement