shono
Advertisement

Breaking News

Weekly Cancer Rashi

সাপ্তাহিক রাশিফলে কর্কট (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Jul 12, 2026Updated: 06:12 PM Jul 11, 2026

অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। যানবাহন চালকেরা খুব সাবধানে গাড়ি চালান। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। পিতা-মাতার মধ্যে কোনও একজনের শরীরের উর্ধাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। আমদানী-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। বেড়াতে যাওয়ার জন‌্য সপ্তাহের মাঝের সময়টি শুভ। স্ত্রীর অতিরিক্ত বিলাসিতার জন‌্য আর্থিক টানাটানিতে পড়তে পারেন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement