shono
Advertisement
Weekly Cancer Rashi

সাপ্তাহিক রাশিফলে কর্কট (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Aug 02, 2026Updated: 04:10 PM Aug 01, 2026

আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সপ্তাহের প্রথমদিকে গুরুজনদের ব‌্যবহারে মানসিক অশান্তি। সন্তানের কাজের জায়গায় অশান্তির জন‌্য মন চঞ্চল থাকতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে। বন্ধুর সাহায‌্যে কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবেন। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফল‌্যে মুখ দেখতে পাবেন। এই রাশির জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement