shono
Advertisement
Weekly Cancer Rashi

সাপ্তাহিক রাশিফলে কর্কট (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Aug 09, 2026Updated: 05:28 PM Aug 07, 2026

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য-জীবন সুখের হবে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সমাজ-কল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ‌্যের অতীত খরচা করতে যাবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement