shono
Advertisement
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Jul 12, 2026Updated: 12:41 PM Jul 12, 2026

দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ‌্যভাগে পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ঠিকাদারী ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। বন্ধুবেশী মুখোশধারী ব‌্যক্তি আপনার ক্ষতি করতে পারে। হঠাৎ কিছু টাকা পকেটে এলে নিজের জীবন যাত্রার মান পরিবর্তন না করাই শ্রেয়। এতে লোকের নেক নজরে পড়তে পারেন। সন্তানদের সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন। রাগের বশে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব‌্যবসায়ীরা নিজ ব‌্যবসায় তীক্ষ্ণ নজর রাখুন। অন‌্যথায় প্রত‌ারিত হওয়ার সম্ভাবনা।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement