shono
Advertisement
Weekly Gemini Rashi

সাপ্তাহিক রাশিফলে মিথুন (৩০ আগস্ট-০৫ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে চন্দ্র ও বক্রী শনি। ২ সেপ্টেম্বর দুপুর ১.৪৫ মিঃ শুক্র তুলায় গমন করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Aug 30, 2026Updated: 02:12 PM Aug 29, 2026

কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্যের জন‌্য পরিশ্রম করুন। মাতৃকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকারা হাঁটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন। বাড়ির দলিল ও মূল‌্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। ক্রিয়াবিদদের পরিবেশ প্রতিকূল হতে পারে। লৌহ, কাগজ ও ওষুধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। বেহিসাবী খরচের জন‌্য সংসারে অশান্তি। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। ব‌্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement