shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

১-৭ মার্চ ২০২৬: মকর রাশির কর্মে উন্নতি ও দায়িত্ববৃদ্ধি! বাকিদের কেমন কাটবে সপ্তাহটি?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Subhankar PatraPosted: 09:20 AM Mar 01, 2026Updated: 12:42 PM Mar 01, 2026

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, কর্কটে চন্দ্র, সিংহে কেতু, কুম্ভে বক্রী বুধ, রবি, রাহু, মঙ্গল ও শুক্র, মীনে শনি। ১ মার্চ রাত্রি ১২.৫৭ মিনিটে শুক্র মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানসিক চাপ কমবে। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। নতুন ব‌্যবসার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। সাহিত‌্য-সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে। রাজনৈতিক ব‌্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। বয়স্কদের ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। কর্মপ্রার্থীদের জন‌্য এই সপ্তাহটি অত‌্যন্ত শুভ। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন।

বৃষ

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। অংশীদারী ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন।

মিথুন

জাতকের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হবে। কতিপয় সহকর্মী কর্মক্ষেত্র আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সাফল্যের জন‌্য সমাজে প্রশংসিত হবেন। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এই সময় অল্পবিস্তর বিনিয়োগ করতে পারেন। পারিবারিক সমস‌্যার জন‌্য মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকলেও আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। চাষিভাইয়ের প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা করার জন‌্য শস‌্যবিমা করিয়ে নেওয়া উচিত।

কর্কট

শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। বিলাসিতা ও অমিতব‌্যয়িতার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। সন্তানদের শিক্ষাস্থান শুভ। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। নতুন বাড়ি-জমি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। স্ত্রীর ছোটখাটো শারীরিক সমস‌্যা থাকলেও বড় ধরনের কোনও সমস‌্যা নেই। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে।

সিংহ

কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা আপনার পদোন্নতি আটকে দিতে পারে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য চাকরি হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক শান্তি ফিরে আসবে। ছোট সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষে শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে।

কন্যা

এই রাশির জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে বহুদিন ধরে চলা কোনও সমস‌্যার সমাধান সম্ভব। নব-বিবাহিতদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা। ব‌্যবসায় ভালো ফল আশা করতে পারেন। তবে কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভাবনাচিন্তা করে নেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। মায়ের স্বাস্থ্যের অবনতিতে মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা।

তুলা

সপ্তাহের শুরুটা খুব একটা আশাব‌্যঞ্জক হবে না। ব‌্যবসায়ীদের ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অর্থসংস্থান হয়ে যাবে। এই সময় নানাবিধ সমস‌্যায় পড়লেও তার থেকে বেরিয়ে আসতে পারবেন। অতিরিক্ত খরচের জন‌্য আর্থিক চাপ থাকবে। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। অংশীদারী ব‌্যবসায় গোপন মনোমালিন‌্য দূর করুন। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে। ছোট সন্তানদের মন বোঝবার চেষ্টা করুন। কোনও কাজ করার আগে অবশ‌্যই ভাবনাচিন্তা করে নেবেন।

বৃশ্চিক

সপ্তাহের শুরুটা উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। এই সময় জাতক-জাতিকারা নানাবিধ সমস‌্যায় পড়তে পারেন। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। অবিবাহিতদের বিবাহের পর আর্থিক উন্নতি সম্ভব। অতিরিক্ত বিলাসিতায় খরচ করার ফলে সপ্তাহের মধ‌্যভাগে আর্থিক টানাটানিতে পড়তে পারেন। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। ছোটখাটো অসুখেও চিকিৎসকের অবশ‌্যই পরামর্শ নিন।

ধনু

এই সপ্তাহটি মোটের উপর ভালোই যাবে। ধর্মীয় প্রতিষ্ঠানে দানধ‌্যানে ব‌্যয় হতে পারে। এই সময় আর্থিক চাপ কম থাকবে ও বাড়তি উপায়ে অর্থ উপার্জন হতে পারে। সৃষ্টিশীল কাজে দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি। ব‌্যবসায়ীরা তাঁদের ব‌্যবসায় উন্নতির যোগ লক্ষ‌্য করতে পারবেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। এই সময় পিতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পেতে পারেন। জাতকের অর্থকরী দিক ভালো হবে। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মকর

কর্মে উন্নতি ও দায়িত্ববৃদ্ধি। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। ব‌্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেবার কথা ভাববেন। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। ব‌্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপ মেনে নেবেন না। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। তবে কেনার আগে আইনজ্ঞের দ্বারা কাগজপত্র পরীক্ষা করে নেবেন। স্কুলপড়ুয়া সন্তানদের জন‌্য অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। কর্মপ্রার্থীদের এই সপ্তাহে কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

কুম্ভ

কর্মক্ষেত্রে কর্মপ্রতিভার বিকাশ ও আর্থিক উন্নতি। অনেকদিনের কোনও সুপ্ত ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস‌্যা হলে অবশ‌্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব‌্যঞ্জক হবে। ব‌্যবসায়ীরা আলস‌্য ত‌্যাগ করে নতুন উদ‌্যমে ব‌্যবসা পরিচালনা করুন। বন্ধুবান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থ ব‌্যয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

মীন

বন্ধুবান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। পিতামাতার থেকে দূরে থাকলেও তাঁদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। আপনার প্রতিবাদী মনোভাবের জন‌্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। কোনও মূ‌ল‌্যবান সামগ্রী এই সময় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা। এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ লক্ষ‌্য করা যায়। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন‌্য অতিরিক্ত বকাবকি করবেন না। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement