shono
Advertisement

Breaking News

Weekly horoscope

২২-২৮ মার্চ ২০২৬: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে তুলা রাশি, আপনার কেমন যাবে সপ্তাহটা?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।
Published By: Biswadip DeyPosted: 10:21 AM Mar 22, 2026Updated: 01:16 PM Mar 22, 2026

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে চন্দ্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে বুধ, মঙ্গল এবং রাহু, মীনে রবি, শনি এবং শুক্র। ২৫ মার্চ শুক্র মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। নতুন ব‌্যবসা শুরু করার আগে সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কন‌্যাসন্তানের বিদ‌্যালাভের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য নিজেকে গর্বিত বোধ করবেন। সরকারি চাকরির জন‌্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালোই হবে।

বৃষ

খরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। আপনার অবহেলার জন‌্য ব‌্যবসায় আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। যানবাহন চালকেরা অতীব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। পরিবারে সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। সন্তানদের শরীর স্বাস্থ‌্য ভালো থাকলেও পড়াশোনায় বাধাবিঘ্ন আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন।

মিথুন

এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকে। ভাই-বোনের অন‌্যায় আবদার মেনে না নেওয়ার ফলে তাদের দ্বারা অপমানিত হতে পারেন। সন্তানের শরীর ভালো থাকলেও পড়াশোনায় বাধাবিঘ্ন আসতে পারে। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। বন্ধু-বান্ধবকে উপকার করলেও আপনার প্রয়োজনে তাদের পাশে না পেতে পারেন। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের ফসল বঁাচাবার চেষ্টা করুন। শিক্ষার্থীরা নিজেদের ভবিষ‌্যতের দিকে নজর দিন। কর্মে ও ব‌্যবসায় বাধার মধ‌্য দিয়ে অগ্রগতি। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

কর্কট

সপ্তাহের শুরুতে চল্লিশ ঊর্ধ্ব জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থে‌্যর ব‌্যাপারে যত্নবান হোন। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ব‌্যবসায় উল্লেখযোগ‌্য উন্নতি। তবে ধার দেওয়ার আগে সব কিছু বুঝে নেবেন। এই সময় সন্তানেরা বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কু-সংসর্গে পড়তে পারে। শ্বশুরকুল বা আত্মীয় পরিজনদের কাছ থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে সময়টি শুভ।

সিংহ

সরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। অংশীদারি ব‌্যবসায় নিজের হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিনে‌্য সম্পর্কে অবনতি। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় অারও যত্নবান হওয়া উচিত। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিনে‌্য যাবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।

কন্যা

সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। ব‌্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন‌্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। অামদানি-রফতানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না। সপ্তাহের মধ‌্যভাগে পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসবে। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। বয়ঃসন্ধি সন্তানদের দিকে বাড়তি নজর রাখুন। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন।

তুলা

গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। প্রতিবেশীদের সঙ্গে কখনওই তর্ক-বিতর্কে যাবেন না। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হস্তশিল্পে নৈপুণে‌্যর জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস‌্যা দেখা দিতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদে‌্যাগী হতে হবে। বয়ঃসন্ধি কন‌্যাসন্তানের দিকে সজাগ দৃষ্টি রাখুন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ।

বৃশ্চিক

বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা ভালো কাজের সন্ধান পাবেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা পেশাগত জীবনে বহু উন্নতি করবেন। বড় ভাইয়ের স্বাস্থ‌্য নিয়ে সমস‌্যা অনেকাংশে লাঘব হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। রাজনীতিবিদদের জনকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে নিজ দলে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি থাকলেও আগামিদিনে তার থেকে উদ্ধার পাবে। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকে সঞ্চয় করুন। বাড়ির গুরুজনদের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না।

ধনু

সপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকারা সু-সংবাদ পেতে পারেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা পেশাগত জীবনে বহু উন্নতি করবেন। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন‌্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। সন্তানদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য বিদেশে কাজের সুযোগ আসবে। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। ব‌্যবসায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। নব-বিবাহিতরা জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করুন। সপ্তাহের শেষান্তে লটারি বা শেয়ারে হাতে বাড়তি অর্থ আসতে পারে।

মকর

সপ্তাহের শুরুটা উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ক্ষুদ্র ব‌্যবসায়ীদের এই সময় বহুদিন আটকে থাকা পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। বহুদিন ধরে চলা পারিবারিক সমস‌্যা স্ত্রীর প্রচেষ্টায় দূর হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কন‌্যা সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব‌্যবসায় কতিপয় কর্মচারী আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন।

কুম্ভ

তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে অগ্রসর হতে পারেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌ করা যায়। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। কারও কথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন।

মীন

এই সপ্তাহে ধনভাব অতিশয় শুভ। বয়স্করা পূজা-পাঠের মাধ‌্যমে শান্তি লাভ করতে পারবেন। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব‌্যয়ের সম্ভাবনা। নিজের স্বাস্থে‌্যর দিকে বিশেষ যত্ন নিতে হবে। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফলে‌্যর জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ বা উচ্চ দায়িত্ব পেতে পারেন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ‌ করা যায়। মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement