আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, কর্কটে চন্দ্র, সিংহে কেতু, কুম্ভে মঙ্গল, বুধ ও রাহু। মীনে রবি ও শনি, ২ এপ্রিল দুপুর ৩.৩০ মিঃ মঙ্গল মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। এই সময় আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। বহুদিন ধরে চলা ব্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তন করুন। ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারওর স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য আরও পরিশ্রম করতে হবে।
বৃষ
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকাংশে আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। মধ্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধ্যে স্বাস্থ্য পরীক্ষা করান। কৃষিকর্মে যুক্ত ব্যক্তিদের উন্নতি লাভ। ব্যবসায়ীদের ঋণ সংক্রান্ত সমস্যার জন্য উদ্বেগে থাকতে হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার উন্নতি আটকে দিতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। প্রতিবেশীদের সঙ্গে কোনও বাক্-বিতণ্ডায় যাবেন না। সপ্তাহে শেষের দিকে স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দেবে।
মিথুন
সপ্তাহটি মোটের উপর ভালোই কাটবে। কর্মক্ষেত্রে বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। এই সময় বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। গণ-পরিবহণের চালকেরা অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। নোটারি বা শেয়ার থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় এখনই কোনও বিনিয়োগ করবেন না। প্রিয়জনের শারীরিক সমস্যার জন্য ব্যয় বাড়তে পারে।
কর্কট
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় কর্মোন্নতির যোগ। তবে অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা আসতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা লক্ষ করা যায়। উচ্চশিক্ষায় কন্যাসন্তানের সাফল্য আপনার মুখ উজ্জ্বল করবে। নিজের অভিজ্ঞতা ও কর্মকৌশল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাষিভাইরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। ভাইবোনদের প্রতি কর্তব্য করলেও তাঁদের স্বার্থপরতা ও রূঢ় আচরণ আপনার মানসিক শান্তির ব্যাঘাতের কারণ হবে। সম্পত্তি রক্ষার জন্য খরচ বৃদ্ধি পাবে।
সিংহ
সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের জন্য আগামিদিনে ভালো সময় আসছে। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না।
কন্যা
শিল্পীদের জন্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। কন্যাসন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুর থেকে মূল্যবান উপহার পেতে পারেন। কাজের ক্ষেত্রে প্রত্যাশামতো ফল পাওয়ার সম্ভাবনা। অংশীদারী ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হবার সম্ভাবনা। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। পরিবারের একাকীত্ব দূর করার জন্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন।
তুলা
কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। পরিবারে কারওর চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। বয়স্ক বাবা-মার দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক শান্তি।
বৃশ্চিক
নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কন্যাসন্তানদের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। চাকরিতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।
ধনু
এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ। জমি, ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।
মকর
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। এই সময় সর্দি-কাশি, জ্বরজারিতে কষ্ট পেতে পারেন। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। স্ত্রীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর আশা ভঙ্গ করবেন না। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন্য সরকারের সাহায্য ও সহযেগিতা লাভ করবেন।
কুম্ভ
খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে, তাই বলে হাল ছাড়বেন না। যাঁরা কর্মক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে কাজ করেন, তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। সন্তানের প্রণয়ঘটিত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। এই সময় প্রতিকূল পরিস্থিতির যোগ বিদ্যমান। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে।
মীন
এই রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে শক্তিশালী হবেন। এই সময় বিভিন্ন উৎস থেকে অর্থ হাতে আসতে পারে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। সন্তানের জন্মদিনে অতিরিক্ত খরচ না করে গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। খুচরো ব্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি শুভ। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। ব্যবসা সম্প্রসারণের জন্য বাড়তি বিনিয়োগ করতে হতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll