shono
Advertisement

Breaking News

Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Jul 19, 2026Updated: 02:07 PM Jul 18, 2026

সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। লৌহ, কাগজ ও ঔষধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। আপনার ভালোমানুষী পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য শারীরিক সমস‌্যা দেখা দেওয়ার সম্ভাবনা। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement