shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৯-২৫ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, চন্দ্র ও শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু কুম্ভে রাহু, মীনে মঙ্গল, শনি এবং বুধ। ১৯ এপ্রিল দুপুর ৩.৪৭ মিঃ শুক্র বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Apr 19, 2026Updated: 04:41 PM Apr 18, 2026

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের বড় পরিবর্তন লক্ষ‌্য করা যায়। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছে অপমানিত হতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়র ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। নতুন যানবাহন কেনার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement