খুব আনন্দময় সপ্তাহ। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ্য করা যায়। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পরিবারে সকলের জন্য কর্তব্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব্যবহার পাবেন না। ব্যবসায়ীরা প্রতিযোগী ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। জমি-জমা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হাতে বাড়তি অর্থ আসতে পারে। ছেলে-মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
