shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (০৫-১১ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু ও বুধ, মীনে শনি, রবি ও মঙ্গল। ১০ এপ্রিল রাত্রি ১.১৬ মিঃ বুধ মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:00 AM Apr 08, 2026Updated: 07:37 PM Apr 07, 2026

সিংহ 

Advertisement

পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ। এই সপ্তাহে আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। হস্তশিল্পীরা তাঁদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। কৃষি-কার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement