shono
Advertisement
Weekly Libra Rashi

সাপ্তাহিক রাশিফলে তুলা (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM Apr 26, 2026Updated: 02:06 PM Apr 25, 2026

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় আর্থিক পরিস্থিতির এই সপ্তাহে উন্নতি হবে। এই সময় পৈতৃক ব‌্যবসা সম্প্রসারণে বাড়তি বিনিয়োগ না করাই উচিত। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন। প্রতিবেশিদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। খুচরো ও পাইকারী বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। জমি, জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অপ্রিয় সত‌্য বলার জন‌্য অনেকেই কাছে বিরাগ ভাজন হতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement