shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Jul 12, 2026Updated: 12:45 PM Jul 12, 2026

আগের তুলনায় সপ্তাহটি ভালো যাবে। নতুন ব‌্যবসার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। খেলাধূলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। রাজনৈতিক ব‌্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রে যোগ‌্যতা ও অভিজ্ঞতার সুফল পাবেন। বয়স্কদের ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। গুপ্তশত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক বিবাদ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবেন না। সাহিত‌্য-সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে এবং সমাজে নাম করতে পারবে। স্ত্রীর মিথ্যা অপবাদের জন‌্য শ্বশুরকূলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement