shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Jun 28, 2026Updated: 12:22 PM Jun 28, 2026

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। পুরনো বাধা-বিপত্তি কেটে গিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি। ব‌্যবসায়ীরা নতুন পরিকল্পনার সাহায্যে ব‌্যবসা পরিচালনার কথা ভাবতে পারেন। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি বৃদ্ধি। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা আশানুরূপ হবে না। তবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement