shono
Advertisement
Weekly Vrishchik Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১৩ সেপ্টেম্বর-১৯ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি ও কেতু, কন্যায় চন্দ্র ও বুধ, তূলায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ সেপ্টে. সকাল ৭.৫৩ মিঃ রবি কন্যায় প্রবেশ করবে। ১৮ সেপ্টে. বিকেল ৪.৩৬ মিঃ মঙ্গল কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Sep 13, 2026Updated: 11:20 AM Sep 13, 2026

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন‌্যে সম্পর্কে অবনতি। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদা হানি হতে পারে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন‌্য বিনিয়োগ করা যেতে পারে। অতিরিক্ত বন্ধু-বান্ধবের সঙ্গে বিলাসিতায় খরচের জন‌্য অর্থের টান পড়তে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। পিতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement