সপ্তাহের প্রারম্ভে পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম ও প্রতিপত্তি বাড়বে। ব্যবসায়ীরা নতুন লগ্নির ক্ষেত্রে প্রথমেই সবদিক বিচার বিবেচনা করে নেবেন। ছোট সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। মানসিক চঞ্চলতা দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন। নিজের শ্রম ও বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও উন্নতির যোগ। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
