shono
Advertisement

Breaking News

Weekly Taurus Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃষ (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:01 AM Jul 12, 2026Updated: 04:18 PM Jul 11, 2026

সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থ-ব‌্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি বৃদ্ধি। চিকিৎসক, আইনজ্ঞও সংগীত শিল্পীদের জন‌্য আয়ের ক্ষেত্রে সপ্তাহটি অনেকাংশে অনুকূল। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব‌্যঞ্জক হবে। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। নতুন ব‌্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। পরিবহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement