shono
Advertisement
Weekly Virgo Rashi

সাপ্তাহিক রাশিফলে কন্যা (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM Apr 12, 2026Updated: 08:05 PM Apr 11, 2026

কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দেওয়ার ফলে কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। সন্তানের অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা পেট-সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement