shono
Advertisement
Weekly Virgo Rashi

সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM Jul 05, 2026Updated: 01:39 PM Jul 04, 2026

সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের ফলে সরকারি সুযোগ আসবে। শ্বশুরকূল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। অত‌্যাধিক লোভ সম্বরণ করুন। মহিলা জাতিকাদের এই সময় অর্থনৈতিক উন্নতি ঘটবে। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। উচ্চ-শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে। কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুয়োগ আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement