মেষ
Advertisement
মেষ রাশির জাতকরা অকুতোভয় এবং অত্যন্ত আত্মবিশ্বাসী হন। এরা জীবনের প্রতিটি পদক্ষেপে সততাকে সর্বাধিক গুরুত্ব দেন। নতুন আইডিয়া বা সৃজনশীল কাজে এদের জুড়ি মেলা ভার। ঝুঁকি নিতে এরা পিছপা হন না। মেষ রাশির মধ্যে জন্মগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা স্বাধীনচেতা এবং নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। একঘেয়েমি এদের একদম না-পছন্দ। অদম্য উৎসাহ এবং ইতিবাচক মানসিকতা এদেরকে ভিড়ের মাঝে আলাদা করে চিনিয়ে দেয়। চ্যালেঞ্জ মোকাবিলা করাই এদের নেশা।
