বৃশ্চিক
Advertisement
বৃশ্চিক রাশির জাতকরা রহস্যময় এবং অত্যন্ত দৃঢ়চেতা হন। এদের ইচ্ছাশক্তি প্রচণ্ড প্রবল। একবার যা লক্ষ্য স্থির করেন, তা হাসিল করেই ছাড়েন। এরা খুব ভালো গোয়েন্দা হতে পারেন, কারণ সত্য খুঁজে বের করার নেশা এদের থাকে। এদের আবেগ খুব গভীর হয়। বিশ্বাসভঙ্গ করলে এরা সহজে ক্ষমা করেন না। বৃশ্চিক রাশির জাতকরা খুব বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত। এদের চারিত্রিক গভীরতা সহজে বোঝা সম্ভব নয়। এরা অন্তর্মুখী হলেও প্রয়োজনে বিধ্বংসী রূপ নিতে পারেন।
