shono
Advertisement

বাংলাদেশের ঝিনাইদহে অব্যাহত জঙ্গিদমন অভিযান, চলছে গুলির লড়াই

জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান৷ The post বাংলাদেশের ঝিনাইদহে অব্যাহত জঙ্গিদমন অভিযান, চলছে গুলির লড়াই appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Apr 22, 2017Updated: 06:33 PM Oct 07, 2019

সুকুমার সরকার, ঢাকা: শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশে জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান৷ রাজধানী ঢাকা থেকে ২০০ কিলোমিটার দূরের ঝিনাইদহ জেলার পোড়াহাটি গ্রামে জেএমবি জঙ্গি ডেরায় শুক্রবার অভিযান শুরু করে নিরাপত্তাকর্মীরা৷ জানা গিয়েছে, ওই ডেরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জেহাদি৷ সমস্ত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা৷ এখনও অব্যাহত গুলির লড়াই৷

Advertisement

[কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তিন তালাক, মোদির দ্বারস্থ মহিলা]

খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানিয়েছেন, জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা ও আগ্নেয়াস্ত্র রয়েছে৷ বড়সড় নাশকতার ছক কষছিল ওই জঙ্গিরা৷ প্রবল বৃষ্টির জন্য গতকাল রাতে কিছু সময় বন্ধ থাকলেও আজ ফের অভিযান শুরু করা হয়৷ ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে আছে সেই বাড়ির মালিক প্রভাত বিশ্বাস ওরফে আবদুল্লাহ নামের এক ধর্মান্তরিত হিন্দু ব্যক্তি। জঙ্গি ডেরাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সুইসাইড ভেস্ট থাকার কথাও জানিয়েছে পুলিশ।

[পাহাড়ে ধাক্কা, কুয়াশায় ঢাকল বাগানের লিগ জয়ের স্বপ্ন]

ওই অভিযানে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিটের ৩০ সদস্যের একটি দল ঢাকা থেকে ঝিনাইদহ গিয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪টি পাত্র। কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মহম্মদ সানোয়ার হোসেন জানান, বাড়িতে প্রচুর কেমিক্যাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কয়েকটা সুইসাইডাল ভেস্টও পাওয়া গিয়েছে৷ সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও ময়মনসিংহে অন্তত সাতটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে বেশ কয়েক জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাকর্মীরা৷

[আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা]

The post বাংলাদেশের ঝিনাইদহে অব্যাহত জঙ্গিদমন অভিযান, চলছে গুলির লড়াই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement