shono
Advertisement

Breaking News

Bangladesh

ক্ষমতায় এসেই জ্বালানি সংকট ও হামের জোড়াফলায় বিদ্ধ, অস্বস্তিতে তারেক সরকার

সোমবার বরিশালে হামের টিকাদান কর্মসূচিতে উদ্বোধনের পরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যার জ্বেরে দেশে জ্বালানি সংকট দেখা দেয়। এর পর শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 10:36 PM Apr 20, 2026Updated: 10:36 PM Apr 20, 2026

ক্ষমতায় এসেই জ্বালানিসংকট ও হামের জোড়াফলায় বিদ্ধ তারেক রহমান সরকার। কার্যত অস্বস্তির কথা স্বীকার করে নিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার বরিশালে হামের টিকাদান কর্মসূচিতে উদ্বোধনের পরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যার জ্বেরে দেশে জ্বালানি সংকট দেখা দেয়। এর পর শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।

Advertisement

বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, "আমরা এমন এক সময় জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি, যখন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। এতে সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দেয়। এরপরই আমাদের শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তা মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে আমরা গণমাধ্যমের খবরে জেনেছি, আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে কীভাবে বেশ কিছু শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।’

হাম সংক্রমণের জন্য বিগত সরকারগুলিকে দায়ী করে জহির উদ্দিন স্বপন বলেন, "বিগত দিনে যেসব সরকার দায়িত্ব পালন করেছে, তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করেনি। এই কারণেই আজ আমরা শিশুদের সুরক্ষা দিতে অনেকটা ব্যর্থ হয়েছি।" অন্যদিকে জ্বালানি সমস্য নিয়ে তাঁর বক্তব্য, "দেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস মজুত থাকলেও বিগত স্বৈরাচারী সরকার নিজেদের ব্যবসার স্বার্থে দেশীয় গ্যাস উত্তোলনের কোনও ব্যবস্থা না করে আমদানি নির্ভর জ্বালানি নীতি তৈরি করেছিল।" যোগ করেন, "আজ যদি আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকত, তাহলে হরমুজ প্রণালির এই সংকটে আমাদের পড়তে হত না।"

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। মুখোমুখি আলোচনায় দিল্লির কাছে বেশি করে ডিজেল চেয়েছে ঢাকা। উল্লেখ্য, কত কয়েক সপ্তাহে কয়েক দফায় বাংলাদেশকে ডিজেল দিয়েছে ভারত। পরবর্তী ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা খতিয়ে দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দিল্লির তরফে জানানো হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement