shono
Advertisement
Bangladesh

মাংস নেই বলে বাতিল বিয়ে! এবার আস্ত খাসির রোস্ট নিয়ে ছাঁদনাতলায় বাংলাদেশের সেই তরুণ

নববধূকে নিয়ে কিছুদিনের মধ্যেই জাপানে ফিরবেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক।
Published By: Biswadip DeyPosted: 12:48 PM Aug 19, 2026Updated: 02:50 PM Aug 19, 2026

কেন খাসির মাংস দেওয়া হয়নি, এই বিতর্কে বিয়ে না করেই বেরিয়ে গিয়েছিলেন। এবার গাঁটছড়া বাঁধলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই যুবক জুনায়েদ। গতকাল, মঙ্গলবার রাত ১১টা নাগাদ তাঁক বিয়ে হয়েছে বলে জানা যাচ্ছে। নববধূকে নিয়ে কিছুদিনের মধ্যেই জাপানে ফিরবেন জুনায়েদ। ফেসবুকে নববধূর সঙ্গে ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, বিয়ে হয়েছে নেয়ামতপুরে নতুন কনের মামাবাড়িতে। তিনি সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। পাত্রের ছোটভাই পারভেজ রানা জানিয়েছেন, আগের বিয়েটা ভেঙে যাওয়ার পরে এবার বিবাহ প্রস্তাব নিয়ে আসেন নতুন কনের পরিবারের সদস্যরা। এরপরই চারহাত এক হয় দু'জনের। তার আগে দেখা যায়, নতুন বরের পাতে দেওয়া হয়েছে খাসির মাংস।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বাড়ি জুনায়েদের। কর্মসূত্রে থাকতেন জাপানে। ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামের পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁর। বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য ‘খদরে’ খাবার দেওয়া হয়। ‘খদর’ হল বড় থালায় বিশেষ আয়োজন। জুনায়েদর লক্ষ করেন পাতে খাসির মাংস নেই! এরপরই বাধে গোলমাল। ভেস্তে যায় বিয়ে। বিয়ে না করেই সেখান থেকে চলে যান জুনায়েদ। অবশেষে বিয়ে করলেন তিনি। ৩০ আগস্ট পর্যন্ত তাঁর বাংলাদেশে থাকার কথা। তবে তিনি ছুটির মেয়াদ আরও বাড়াচ্ছেন বলে তাঁর বাড়ির লোক জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement