shono
Advertisement
Donald Trump Buffalo

কুরবানির আগে 'সেলিব্রিটি' ট্রাম্পকে দেখতে বাংলাদেশে জনতার ঢল, ভিডিও ভাইরাল

কুরবানির আগে পদ্মাপাড়ের মানুষ ভিড় জমাচ্ছেন 'ডোনাল্ড ট্রাম্প'কে একঝলক দেখার জন্য। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কেউ বা আদর করছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:48 PM May 26, 2026Updated: 06:04 PM May 26, 2026

ইদের বাকি আর কয়েকঘণ্টা। তারপরেই একের পর এক কুরবানি হবে বাংলাদেশ-সহ বিশ্বের নানা প্রান্তে। কুরবানির আগে পদ্মাপাড়ের মানুষ ভিড় জমাচ্ছেন 'ডোনাল্ড ট্রাম্প'কে একঝলক দেখার জন্য। না, মার্কিন প্রেসিডেন্ট নন। এই ডোনাল্ড ট্রাম্প আসলে এক মহিষ (Donald Trump Buffalo)। ইদের আগে বাংলাদেশে রীতিমতো সেলিব্রিটি হয়ে গিয়েছে এই চারপেয়ে। কুরবানির আগে তাকে একটু চোখের দেখা দেখতে চায় আমজনতা।

Advertisement

আসলে এই মহিষটিকে দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। সেই কারণেই শান্ত স্বভাবের জীবটির নামকরণ করা হয় মার্কিন প্রেসিডেন্টের নামে। শ্বেতী আক্রান্ত মহিষটি ঢাকার কাছাকাছি অবস্থিত নারায়ণগঞ্জের বাসিন্দা। ওজন ৭০০ কেজি। যে খামারে সে রয়েছে সেখানকার মালিক জিয়াউদ্দিন মৃধা। তিনি জানিয়েছেন, ট্রাম্পকে তিনি এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। ইদের দিন কোরবানি হবে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটির।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জিয়াউদ্দিন জানিয়েছেন, ”আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ইদের মূল চেতনা— ত্যাগ স্বীকার করা।” এদিকে ইতিমধ্যেই চারপেয়ে ‘ট্রাম্প’কে ঘিরে শোরগোল অব্যাহত। মহিষটিকে একঝলক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। ‘ব্লন্ড’ চারপেয়েটির সঙ্গে সেলফি তুলছেন অনেকে। এমনকী, অনেক দূরের জেলা থেকেও আসছেন। ছোট ছোট ছেলেমেয়েরা উঁকি দিচ্ছে গেট থেকে, একঝলক মহিষটিকে দেখার জন্য।

রীতিমতো যত্নআত্তি করে তাকে পালন করেছেন জিয়াউদ্দিন। জানা যাচ্ছে, দিনে চারবার স্নান করানো হয় মহিষটিকে। দিনে অনেকবার খাবারও খায় সে। কিন্তু তবু সারাক্ষণ মানুষের কৌতূহলের চোটে সে নাকি অবসাদে ভুগছে। ওজন কমেছে। তাকে শেষবারের মতো দেখতে ভিড় বাড়ছে নারায়ণগঞ্জে। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কেউ বা আদর করছেন ডোনাল্ড ট্রাম্পকে। ২৭ মে ইদ পালিত হবে বাংলাদেশ। সেদিনই হয়তো কুরবানি দেওয়া হবে এই মহিষটিকে। সব মিলিয়ে জিয়াউদ্দিনের পরিবারের কিছুটা মনখারাপ। এবার তাদের প্রিয় মহিষকে বিদায় জানানোর পালা। বাংলাদেশের আমজনতাও 'মিস' করবে শান্ত এই মহিষকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement