shono
Advertisement
Awami League

প্রতিষ্ঠাদিবসে কর্মসূচি পালনের পথে আওয়ামি লিগ! অশান্তির আশঙ্কায় বাংলাদেশজুড়ে জারি সতর্কতা

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠাদিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলের আয়োজন করতে পারে হাসিনার দল। এই পরিস্থিতিতে ‘আশান্তির আশঙ্কা’র যুক্তি দেখিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে তারেক রহমানের পুলিশ। রাজধানী ঢাকা-সহ সব মহানগর এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
Published By: Subhodeep MullickPosted: 04:54 PM Jun 20, 2026Updated: 04:54 PM Jun 20, 2026

বাংলাদেশের জন্মলগ্ন এবং সে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত। কিন্তু গত ২ বছর ধরে সেই বাংলাদেশেই ‘নিষিদ্ধ’ শেখ হাসিনার দল আওয়ামি লিগ। এই পরিস্থিতিতে আগামী ২৩ জুন, মঙ্গলবার দলের ৭৭তম প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষে দেশের রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আওয়ামি লিগ। এমনটাই মনে করা হচ্ছে। শুধু তা-ই নয়, ফের তারা নিজেদের হারিয়ে যাওয়া জমিও পুনরুদ্ধার করতে সক্রিয় হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তাই অশান্তির আশঙ্কায় বাংলাদেশজুড়ে জারি করা হল সতর্কতা।  

Advertisement

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠাদিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলের আয়োজন করতে পারে হাসিনার দল। এই পরিস্থিতিতে ‘আশান্তির আশঙ্কা’র যুক্তি দেখিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে তারেক রহমানের পুলিশ। রাজধানী ঢাকা-সহ সব মহানগর এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পুলিশের একটি সূত্রের বক্তব্য, আওয়ামি লিগের কর্মসূচি এবং সমাবেশকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠতে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকা। হাসিনার দলের পালটা পথে নামতে বৈষম্যবিরোধী ছাত্ররা। শুধু তা-ই নয়, রাস্তা ‘দখল’ করতে পারে এনসিপি নেতা-কর্মীরাও। তাই নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে হাসিনা বিদায়ের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের আমলে 'নিষিদ্ধ' ঘোষণা করা হয় আওয়ামি লিগকে। কিন্তু তারপর বাংলাদেশের মসনদে তারেক বসার পর থেকেই ক্রমেই নিজেদের তৎপরতা বাড়াতে শুরু করেছে হাসিনার দল। গত কয়েকমাসে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট বেশ কিছু মিছিলও তারা বের করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজেদের পুনরুদ্ধার করতে এখন মরিয়া হয়ে উঠেছে আওয়ামি লিগ। তাই প্রতিষ্ঠাদিবসকে তারা পাখির চোখ করেছে।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement