shono
Advertisement
Bangladesh

ফেসবুকে গুজব ছড়িয়ে ট্রাকচালককে পিটুনি দিয়ে হত্যা! চাঞ্চল্য বাংলাদেশে

ঘটনায় এখনও পর্যন্ত একশো থেকে দেড়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 08:46 PM May 04, 2026Updated: 08:46 PM May 04, 2026

ফেসবুক লাইভে জানিয়ে দেওয়া হয়েছিল ২০-৩০ জনকে চাপা দিয়ে পালাচ্ছে ঘাতক এক ট্রাক। আসলে সবটাই ছিল গুজব। আর এরপরই খেপে ওঠে জনতা। অভিযোগ, প্রায় দেড়শো জন লাঠি-রড দিয়ে মারধর করে হত্যা করে ওই চালককে। গুরুতর জখম হয় তাঁর দুই সহকারী। ইতিমধ্যেই রুজু হয়েছে মামলা।

Advertisement

ঠিক কী হয়েছিল? গত রবিবার ফরিদপুরের বোয়ালমারির বাসিন্দা হান্নান শেখ ট্রাক নিয়ে তালমা বাজারের দিকে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়ই রসুলপুর বাজারের কাছে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয় ওই ট্রাক। কিন্তু এরপরও সেটি দাঁড়ায়নি। প্রাথমিক ভাবে স্থানীয় জনতা গাড়িটিকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ, এরপরই ফেসবুক লাইভে এসে কয়েকজন জানান, ওই ট্রাকটি নাকি প্রায় ২০ থেকে ৩০ জনকে চাপা দিয়ে পালাচ্ছে। সেই সঙ্গে আরও জানানো হয়, দক্ষিণ বিলনালিয়া নতুন হাট এলাকার একটি দোকানের সামনে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে আটকে রয়েছে।

দ্রুত সেখানে হাজির হয় স্থানীয় জনতা। তারা হান্নান ও তাঁর দুই সহকারীকে নামিয়ে এনে মারধর করতে থাকে। লাঠি-রড সবই ব্যবহার করা হয়। আর এতেই ঘটে যায় অনর্থ। ফরিদপুর মেডিক্যাল কলেজে তিনজনকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হান্নানকে মৃত বলে ঘোষণা করেন। এখনও সেখানে চিকিৎসাধীন তাঁরা। এদিকে দেড়শো জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার