shono
Advertisement
Tarique Rahman

'আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ', বাবা প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতেই আবেগী পোস্ট তারেককন্যার

ফেসবুক পোস্টে তারেককন্যা জাইমা ছোটবেলায় বাবার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ঠিক কী লিখেছেন জাইমা রহমান?
Published By: Sucheta SenguptaPosted: 04:35 PM Feb 21, 2026Updated: 05:50 PM Feb 21, 2026

পদ্মাপাড়ের রাজনৈতি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে চলতি সপ্তাহের গোড়ায়। সাড়ে তিন দশক পর সেখানে ক্ষমতায় ফিরেছে বিএনপি। চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman)। আর তারপরই বাবাকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন তারেককন্যা জাইমা রহমান (Zaima Rahman)। ফেসবুকে বাবার সঙ্গে তাঁর ছোটবেলার ছবি এবং শপথের দিনের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি - যার ওপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।'

Advertisement

ফেসবুকে বাবার সঙ্গে তাঁর ছোটবেলার ছবি এবং শপথের দিনের ছবি শেয়ার করে তারেককন্যা জাইমা লিখেছেন, 'আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি - যার ওপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।'

দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টালমাটালের মাঝে তারেক রহমানের স্বেচ্ছা নির্বাসন, দেশত্যাগের মতো ঘটনার প্রভাব পড়েছিল তাঁর পরিবারের উপরও। মেয়ে জাইমার বড় হওয়াও কিছুটা ঝড়ঝঞ্ঝার মধ্যেই। আর এমন সময় বাবাই ছিলেন তাঁর পথপ্রদর্শক। ১৭ বছর পর স্বদেশে ফেরার পর বাবার রাজনৈতিক কেরিয়ার যে পথে বাঁক নিয়েছে, তাতে নিজের আনন্দ আর যেন ধরে রাখতে পারছেন না জাইমা। মঙ্গলবার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই অনুষ্ঠানে ছিলেন তাঁর স্ত্রী জোবায়দা এবং মেয়ে জাইমা। বাবাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেখে জাইমা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে ঘোর কাটিয়ে শুভেচ্ছা জানাতে দিন তিনেক সময় নিলেন।

বাবাকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট তারেককন্যা জাইমা রহমানের।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করে জাইমা রহমান বাবার প্রতি নিজের ভালোবাসার কথা উজাড় করে দিলেন। লিখলেন, 'ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি - যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement