বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। গুরুতর অসুস্থ অবস্থায় সস্ত্রীক হাসপাতালে ভর্তি করা হয়েছে পাক রাষ্ট্রদূত ইমরান হায়দারকে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন গোয়ান্দারা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ এই অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বিভাগ। গুলশান ডিপ্লোমাটিক এলাকায় ভিভিআইপি জোনে অবস্থিত ওই সরকারি বাড়িতে তড়িঘড়ি হাজির হয় দমকলের ২টি ইঞ্জিন। জানা যায়, আগুন বিধ্বংসী আকার না নিলেও ধোঁয়ায় ভরে যায় ঘর। আগুনের জেরে ঘরে থাকা দুটি এসি, পাখা, টিভি ও কিছু আসবাবপত্র পুড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটে আগুনের ফুলকি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। দমকলের তরফে অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে, ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন পাক হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। পাক রাষ্ট্রদূত বর্তমানে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর স্ত্রী কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে সাধারণ বেডে রাখা হয়েছে।
দমকলের তরফে অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে, ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন পাক হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান।
পাকিস্তান হাইকমিশনের তরফেও এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, হাইকমিশনারের বাসভবনে শর্ট সার্কিট থেকে একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। রাষ্ট্রদূতের শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় তাঁকে ও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা দু'জনেই আপাতত স্থিতিশীল।
