shono
Advertisement
Bangladesh Independence Day

১৮ বছর পর বাংলাদেশে ২৬ মার্চে রাষ্ট্রীয় কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা তারেকের

মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম ও যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
Published By: Amit Kumar DasPosted: 01:46 PM Mar 27, 2026Updated: 05:30 PM Mar 27, 2026

হাসিনা সরকারকে উৎখাতের পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি মৌলবাদী জামাত। সেই উদ্যোগে প্রত্যক্ষ মদত ছিল মহম্মদ ইউনুসের উপদেষ্টা সরকারের। তবে নয়া সরকার গঠনের পর সেই ছবি বদল এসেছে। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম ও যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ স্বাধীনতা দিবস (Bangladesh Independece Day) উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হল।

Advertisement

বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এদিনই প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িতে 'জাতীয় পতাকা' দেখা যায়। অপরদিকে বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এদিনই প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িতে 'জাতীয় পতাকা' দেখা যায়।

দীর্ঘ ১৮ বছর পর বৃহস্পতিবার সকালে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-সহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর এই প্রদর্শনী দেখেন। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হল। বিগত বছরগুলোতে বিজয় দিবসে এই আয়োজন নিয়মিত থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement