shono
Advertisement

ভারতের সহায়তায় বাংলাদেশে গড়ে উঠছে ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে বাংলাদেশের পাশেই ভারত। The post ভারতের সহায়তায় বাংলাদেশে গড়ে উঠছে ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Feb 05, 2018Updated: 01:36 PM Jul 13, 2018

সুকুমার সরকার, ঢাকা: আরও মজবুত হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। এবার দিল্লির আর্থিক মদতে বাংলাদশে ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। ইতিমধ্যে সুনামগঞ্জের ছাতকে শুরু হয়েছে প্রথম স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণের কাজ। ওই স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করতে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

Advertisement

[বাংলাদেশে বিনিয়োগের জন্য সওয়াল প্রণব মুখোপাধ্যায়ের]

ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত শ্রিংলা জানান, “বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকাগুলিতে  চিকিৎসার সুবিধা নেই সেখানে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি স্থাপন করা হবে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার ছাতকে এই পরিষেবা উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।” তিনি আরও জানান, গত বছর অক্টোবরে বাংলাদেশ সফরের সময় এই প্রকল্পের সূচনা করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে খরচ হবে প্রায় ৯ কোটি টাকা। প্রতিটি কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষকে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে।

[‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশেই ভারত’]

খালেদা সরকারের আমলে কিছুটা বরফ জমলেও প্রধানমন্ত্রী হাসিনার আমলে মজবুত হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। পরিকাঠামো নির্মাণে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। একইভাবে দেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি দলগুলিকে উৎখাত করছে বাংলাদেশ। উল্লেখ্য, এবছরের শুরুতেই বাংলাদেশ সফরে যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় স্থান বলে উল্লেখ করেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাৎপর্য্যপূর্ণভাবে, বাংলাদেশ সেনাকে অস্ত্র রপ্তানি করছে ভারত। ফলে আপাতত ওই দেশে চিনের প্রভাব খানিকটা খর্ব করতে পেরেছে দিল্লি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

The post ভারতের সহায়তায় বাংলাদেশে গড়ে উঠছে ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার