shono
Advertisement
Tarique Rahman

তারেক রহমান জমানায় নতুন বাংলাদেশ! এবার বড়সড় রদবদল সেনাবাহিনীতে

তাৎপর্যপূর্ণ ভাবে পদন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তারও। মনে করা হচ্ছে, এর প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কে।
Published By: Kishore GhoshPosted: 09:32 PM Feb 22, 2026Updated: 10:26 PM Feb 22, 2026

মহম্মদ ইউনুসের বিদায়ে বাংলাদেশে বদলে যাচ্ছে রাজনীতি থেকে কূটনীতি। এবার বদল হল সেনাবাহিনীতে। তারেক রহমান জমানায় সেনার শীর্ষ পদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হয়েছে বলে খবর। রবিবার বিকেলে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। তাৎপর্যপূর্ণ ভাবে পদন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তারও। মনে করা হচ্ছে, এর প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কে।

Advertisement

বাংলাদেশি সেনার সদর দপ্তর যে নির্দেশিকা জারি করেছে রবিবার, সেখানে বলা হয়েছে, নতুন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। এতদিন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল। এবার তাঁকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। এই সেনা আধিকারিককে কোনও দেশের রাষ্ট্রদূত করা হতে পারে।

এছাড়াও বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। এছাড়াও পদ বদলানো হয়েছে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম এবং মেজর জেনারেল ফিরদৌস হাসানের। তাৎপর্যপূর্ণ ভাবে পদন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত সেনাকর্তারও। বাংলাদেশি সেনার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান এত দিন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।

ঠিক কোন কারণে সেনায় রদবদল তা স্পষ্ট না হলেও ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ যে গলছে তা স্পষ্ট। রবিবারই পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী বলে বার্তা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। রবিবার ঢাকায় বিদেশ মন্ত্রকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান ও বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। তিনি স্পষ্ট করেন ‘আধুনিক বাংলাদেশ গঠনে পাশে আছে ভারত’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement