shono
Advertisement

Breaking News

Mirza Fakhrul

বাংলাদেশে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলই, পালটা প্রার্থী দিল জামাত-এনসিপি জোট

মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনে ভোট হবে আগামী ২০ আগস্ট।
Published By: Kishore GhoshPosted: 04:42 PM Aug 13, 2026Updated: 05:18 PM Aug 13, 2026

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির (Mirza Fakhrul)। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আজ দুপুরে ঢাকার সচিবালয়ে শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ইতিমধ্যে নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন মির্জা ফখরুল। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় তাঁর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত।

Advertisement

যদিও জামাতে ইসলামির নেতৃত্বাধীন ইসলাম ঘরানার ১১ দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী
হয়েছেন এলডিপির কর্নেল (অবঃ) অলি আহমদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন
কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামাতের আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

উল্লেখ্য, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল। মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনে ভোট হবে আগামী ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এই নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement