shono
Advertisement
Bangladesh

ডাকাতির পর মা-মেয়েকে গণধর্ষণ! দুষ্কৃতীদের বাড়িতে হামলা ক্ষিপ্ত জনতার, ক্ষোভের আগুনে মৃত ৩

৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে। প্রথমে তারা নগদ টাকা, সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী লুটে করে। এর পর গৃহকর্ত্রী ও তাঁর স্কুলপড়ুয়াকে মেয়েকে গণধর্ষণ করে। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।
Published By: Kishore GhoshPosted: 06:48 PM Jun 10, 2026Updated: 09:36 PM Jun 10, 2026

বাংলাদেশে সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ। সর্বোচ্চ শাস্তির বিধান ও প্রয়োগ সত্বেও ব্যাধি নির্মূল তো দূরের কথা, দিনে দিনে আরও বাড়ছে। যা নিয়ে দেশের সচেতনমহল শঙ্কিত এবং লজ্জিত। সম্প্রতি আট বছরের এক শিশুকন্যাকে প্রথমে ধর্ষণ ও হত্যায় মামলায় এক দম্পতিকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। ঐতিহাসিক রায়ের উনিশ দিনের মাথায় ডাকাতির পর মা ও স্কুল পড়ুয়াকে গণধর্ষণ ঘটনা সামনে এল।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার জেলার মাতামুহুরীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর দুবাই প্রবাসী মহিলা ও তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে গণধর্ষণ করা হয়। সোমবার রাত আড়াইটের সময় উপজেলার সিকদারপাড়া ডলনিরঘোনা গ্রামের ঘটনা। জেলার চকরিয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক মহম্মদ মনির হোসেন বলেন, ‘এই ঘটনায় রেজাউল, মেহেদি, বাবু, কেফায়েত, তানজিদ-সহ ছয়জনকে আটক করা হয়েছে। তাঁরা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে। প্রথমে তারা নগদ টাকা, সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী লুট করে। এর পর গৃহকর্ত্রী ও তাঁর মেয়েকে গণধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতিতা কিশোরীর মামা মারুফ জানান, তাঁর বোন ও মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাত দল। ভাগনির অবস্থা আশঙ্কাজনক। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। গতকাল পর্যন্ত পুলিশি অভিযানে ৬ জন দুষ্কৃতীকে আটক করা হয়েছে। এদিকে অপরাধীদের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। আগুনের কারণে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও অপরাধীরা কেউ কেউ এখনও পলাতক। মৃত ব্যক্তিরা সবাই পেশায় দিনমজুর এবং ঘটনার সময় আগুন নেভাতে ও উৎসুক জনতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement