shono
Advertisement
Gurugram

নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?

নিজেকে আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় বলেও দাবি করেছেন কল্যাণ বঁইসলা।
Published By: Kishore GhoshPosted: 09:31 PM Sep 14, 2026Updated: 09:34 PM Sep 14, 2026

প্রথমে উত্যক্ত করেন, পরে গুরুগ্রামে তরুণী বাইকারকে বিপজ্জনকভাবে গাড়ির ধাক্কায় ফেলে দেন। এই ঘটনায় অভিযুক্ত কল্যাণ বঁইসলা নামের এক যুবক। সোশাল মিডিয়ায় নিজেকে আন্তর্জাতিক কবাড়ি খেলোয়াড়, ভারতীয় রাগবি দলের সদস্য হিসাবেও পরিচয় দিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, আদৌ কি তাই? কল্যাণ বঁইসলার প্রকৃত পরিচয় কী?

Advertisement

কল্যাণের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই প্রাথমিক তথ্য মিলেছে। ওই অ্যাকাউন্টে নিজেকে ‘অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়া’ বডিবিল্ডিং টুর্নামেন্টে প্রতিযোগিতায় জয়ী বলে দাবি করেছেন অভিযুক্ত যুবক। প্রোফাইলে বহু ছবি রয়েছে। প্রায় সব ক'টিতেই বডি বিল্ডারের কায়দায় বাহু ফুলিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ওই অ্যাকাউন্টে শরীরচর্চার একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। বর্তমানে নিষ্ক্রিয় প্রোফাইলটির ফলোয়ার সংখ্যা কম নয়। যদিও তাঁর দাবির স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের ওই তরুণী বাইকারের নাম সিয়া। ইনস্টাগ্রামে ‘রেবেলউইলস সিয়া’ নামে তাঁর একটি পেজ রয়েছে। সেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বাইকযাত্রার নানান ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি সেই পেজ থেকে ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সিয়া। একটি ভিডিও প্রকাশ্যে এনে তিনি জানিয়েছেন, ঘটনাটি রবিবারের। গুরুগ্রামের গল্ফ রোড থেকে তাঁর স্পোর্টস বাইকটি নিয়ে বাইকার দলের সঙ্গে তিনি বেরিয়েছিলেন। বাইকার সিয়ার অভিযোগ, যাত্রার শুরু থেকেই একটি গাড়িতে থাকা বেশ কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করা শুরু করেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, গাড়িটি বেশ কশ কয়েকবার তাঁর বাইকের একদম কাছাকাছি চলে আসে, গাড়িতে থাকা ওই যুবকরা তাঁকে লক্ষ্য করে আক্রমণাত্বক কথাও বলেন। তাঁদের কিছুটা দূরত্ব বজায় রাখতে বললেও, উলটে তাঁরা বাইক থামাতে বলেন ওই তরুণীকে। তাঁর দাবি, ওই যুবকদের দেখে মনে হচ্ছিল, তাঁরা সকলে মদ্যপ ছিলেন। সিয়া জানিয়েছেন, গাড়িটি রীতিমতো রেষারেষি করছিলেন। পথ যাতে আটকে দিতে না পারে, সে জন্য বাইক নিয়ে ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সিয়া। তিনি জানিয়েছেন, একটা সময় গাড়িটি তাঁর বাইকে ধাক্কা মেরে একমুহূর্তে হু হু করে গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক। ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ওই মহিলা বাইকরা, বাইকটিও কয়েক মিটার ঘষতে ঘষতে যায়। বাইকে লাগানো ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও ধরা পড়ে।

বাইকবার সিয়ার দাবি, গাড়ির চালত দায় অস্বীকার করেন, উলটে দুর্ঘটনার দায় তাঁর উপরই চাপানোর চেষ্টা করেন। পুরো ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের কাছে ওই গাড়ির চালক-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। ভাইরাল ভিডিওটি দেখে বিস্মিত নেটাগরিকরা। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত কল্যাণ বঁইসলাকে গ্রেপ্তারির খবর নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement