shono
Advertisement

Breaking News

Midnapore

১০০ দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি! সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে

স্থানীয় বাসিন্দা লীলাবতী সিং বলেন, কাজের নাম করে আমাদের কাছ থেকে জব কার্ড নিয়েছিল সুপারভাইজার মঞ্জুরি গিরি। কার্ড চাইতে গেলে আমাদের উপর চড়াও হন।
Published By: Kousik SinhaPosted: 08:51 PM Jun 21, 2026Updated: 08:51 PM Jun 21, 2026

রাজ্যে ক্ষমতা বদলের পরে ফের শুরু হতে চলেছে একশো দিনের কাজ। একাধিক জেলায় ধাপে ধাপে কাজ শুরু হয়েছে। এর মাঝেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে জব কার্ড না দেওয়ার অভিযোগ উঠল এক সুপারভাইজারের বিরুদ্ধে। যার ফলে রবিবার সুপারভাইজার মঞ্জুরি গিরির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নন্দীগ্রামের খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা এলাকার বাসিন্দাদের অভিযোগ, উপভক্তাদের কাছে পুরোনো জব কার্ড নেই। যার ফলে কাজ পেতে অসুবিধা হবে। উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে সুপারভাইজার দীর্ঘদিন আটকে রেখেছেন। তাই এদিন সকালে উপভোক্তারা জব কার্ড চাইতে মঞ্জুরি গিরির কাছে গেলে তখন তিনি জব কার্ড দিতে অস্বীকার করে বলেন, ‘যাদের ভোট দিয়েছেন, তাঁদের কাছে গেলে তাঁরাই জব কার্ড দেবে।’ এমন কথা বলার পরেই সুপারভাইজারের ঘর ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা লীলাবতী সিং বলেন, কাজের নাম করে আমাদের কাছ থেকে জব কার্ড নিয়েছিল সুপারভাইজার মঞ্জুরি গিরি। কার্ড চাইতে গেলে আমাদের উপর চড়াও হন। আমরা যাতে আমাদের জব কার্ড পাই, তার আবেদন জানাই প্রশাসনের কাছে।
যদিও মঞ্জুরি গিরির দাবি, গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন। তাঁর বক্তব্য, ‘আমি কারও জব কার্ড আটকে রাখিনি। কারও কোন টাকাও আত্মসাৎ করিনি। এ দিন সুপারভাইজারের বাড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে নন্দীগ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement