shono
Advertisement
Purba Bardhaman

ছাগলের মুখে সেলোটেপ এঁটে চুরি! কালনার 'গুণধর' চোরের কাণ্ডে প্রাণ গেল পোষ্যর

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার নতুনগ্রামে।
Published By: Tiyasha SarkarPosted: 06:46 PM Jun 21, 2026Updated: 07:33 PM Jun 21, 2026

কোলে তুললেই যদি ডেকে ওঠে! তাই চুরির আগে সেলোটেপে ছাগলের মুখ আটকালো চোর। তাতেই বিপত্তি। দমবন্ধ হয়ে প্রাণ গেল একটি ছাগলের। দুটি ছাগল, আসবাবপত্র ও নগদ নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার নতুনগ্রামে।

Advertisement

গতকাল অর্থাৎ শনিবার ছিল জামাইষষ্ঠী। ফলে সকলের বাড়িতেই উৎসবের আমেজ ছিল দিনভর। খাওয়াদাওয়া, আড্ডা, আরও কত কী। ফলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন পূর্ব বর্ধমানের কালনার নতুনগ্রামের বাসিন্দারা। সেই সুযোগকে কাজে লাগিয়েই চুরির ছক কষে 'গুণধর'। এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে আসবাবপত্র, নগদ ও ছাগল চুরি করে সে। সকালে উঠে নিলুফা বিবি দেখেন, ৩ টি ছাগলের মুখে সেলোটেপ আটকানো। ২টি ছাগল নেই। মৃত অবস্থায় একটি ছাগল পড়ে রয়েছে, সেটির মুখেও সেলোটোপ।

মনে করা হচ্ছে, যাতে চিৎকার না করে তাই ছাগলের মুখে লাগানো হয়েছিল সেলোটোপ। সেই কারণেই দমবন্ধ হয়ে একটির প্রাণ গিয়েছে। এলাকার আরেক বাসিন্দা নুরনেসা বিবি জানিয়েছেন, তাঁর ঘরে থাকা বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা চুরি গিয়েছে। এলাকার আরও একটি বাড়ি থেকে চুরি হয়েছে বেশ কিছু সামগ্রী ও টাকা-পয়সা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement